শিয়াদের সম্পর্কে যাদের জানা আছে, তারা অবশ্যই জানেন যে, তাদের বিভিন্ন দল ও উপদলে এমন বৈপরীত্য, স্ববিরোধীতা ও দ্বিমুখি নীতি রয়েছে, যার কোন শেষ নেই, অন্য বাতিল ধর্মেও যার নজির পাওয়া দুষ্কর। আল্লাহর শরিয়ত তো পরের কথা, যিনি বলেছেন: “যদি এ কিতাব আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হত, তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য দেখত পেত”। লেখক এ কিতাবে শিয়া বারো ইমামিয়াদের মাজহাবে বিদ্যমান কতক প্রশ্ন ও বৈপরীত্য সংগ্রহ এবং তা জমা করার প্রয়াস পেয়েছেন, যা শিয়া বারো ইমামিয়াদের প্রতি উত্থাপিত হয়, কুরআন ও হাদিসে ফিরে যাওয়া ব্যতীত যা থেকে নিষ্কৃতি লাভের কোন উপায় নেই, হয়তো তাদের যুবকরা এসব বৈপরীত্য দেখে উপকৃত হবে এবং স্বীয় আখেরাতের চিন্তা করে সত্য গ্রহণ করবে।
Author: সুলাইমান বিন সালেহ আল খারাশী
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: সানাউল্লাহ নজির আহমদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
মুসলিম উম্মতের সর্বসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দার্স-সমূহ: এ গ্রন্থটি ছোট হলেও গ্রন্থকার এতে ফিকহে আকবার বা আকীদা এবং ফিকহে আসগার বা ফিকহের বিধি-বিধান বর্ণনা করেছেন। সাথে সাথে একজন মুসলিমের স্বভাব-চরিত্র ও আদব আখলাক কেমন হওয়া উচিত তাও ব্যক্ত করেছেন। গ্রন্থের শেষে তিনি শির্ক ও বিভিন্ন গুণাহের বর্ণনা দিয়েছেন। ফলে গ্রন্থটি একজন মুসলিমের আকীদা, ইবাদাত, চালচলন ও পদ্ধতি কেমন হওয়া উচিত তা নির্দেশ করেছে। সত্যিকার অর্থেই এটি মুসলিম উম্মার সবার জন্য গুরুত্বপূর্ণ দারস।
Author: আব্দুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: মুহাম্মাদ রকীবুদ্দিন আহমাদ হুসাইন
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
নিঃসন্দেহে জাতীয়তাবাদ ইসলাম সমর্থন করে না, এটি মুসলিমদের মধ্যে বিভাজন তৈরীর হাতিয়ার। অমুসলিমরা মুসলিমদের মধ্যে এর প্রসারে তাদের যাবতীয় প্রচেষ্টা নিবদ্ধ করেছে। শাইখ আব্দুল আযীয ইবন বায রাহেমাহুল্লাহ এ বাস্তবতাকে তুলে ধরে মুসলিমদের করণীয় নির্দেশ করেছেন।
Author: আব্দুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
কিভাবে তাওহীদের দিশা পেলাম? একটি আত্মজীবনীমূলক চমৎকার গ্রন্থ। শায়খ মুহাম্মদ বিন জামীল যায়নু কিভাবে স্বচ্ছ-শুভ্র তাওহীদের দিশা পেলেন তারই ইতিবৃত্ত বর্ণিত হয়েছে বক্ষ্যমাণ এ রচনায়। শায়খ তার জীবনের অধ্যায়গুলো বিশ্লিষ্ট আকারে খুলে দিয়েছেন এ-গ্রন্থে; ফলে বহু মুসলিম সমাজে ছড়িয়ে থাকা শিরক-বিদআত ও গোমরাহী সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে বইটির ভূমিকা অভূতপূর্ব।
Author: শাইখ মুহাম্মদ ইবন জামীল যাইনূ
Translators: মুহাম্মাদ শামঊন আলী
Publisher: কমিউনিটি কেন্দ্রিক দাওয়াহ ও শিক্ষা প্রচারমুলক সহযোগী অফিস, আন নাসীম
ইখলাস কেন ও কিভাবে : ইবাদত পালনে ইখলাস একটি গুরুত্বপূর্ণ বিষয় । ইখলাস বর্জিত ইবাদত আল্লাহর কাছে গ্রহনযোগ্যতা পায় না। ইখলাস কোনো আকস্মিক ঘটে - যাওয়া বিষয় নয়। আল্লাহমুখী জীবনযাপনে নিরন্তর সাধনার ফলস্বরূপ অর্জিত হয় ইখলাস। বক্ষ্যমাণ গ্রন্থে ইখলাছ-এর সংজ্ঞা ও ইখলাস চর্চা ও অর্জনের পথ ও পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Reveiwers: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Translators: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
ইসলামী আইন না মানার বিধান: গ্রন্থটিতে লেখক ইসলামী আইন না মানার বিধান বর্ণনা করেছেন। তারপর না মানার কারণে কি কি সমস্যা হয় তাও উল্লেখ করেছেন। সাথে সাথে তিনি সে সমস্ত প্রশ্নের উত্তরও প্রদান করেছেন ইসলামী আইন সম্পর্কে যা কোন কোন মানুষের মনে দানা বেঁধে আছে। তিনি দলীল ও যৌক্তিকতা তুলে ধরে সে সমস্ত সন্দেহ দূর করার চেষ্টা করেছেন।
Author: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Reveiwers: মোহাম্মদ মানজুরে ইলাহী
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ