-
Author: আব্দুররহমান বিন হাম্মাদ আল উমার
Publisher: কমিউনিটি কেন্দ্রিক ইসলাম প্রচার ও শিক্ষামূলক সহযোগী অফিস, বাদিআহ - আলুকা সাইট http://www.alukah.net
কিভাবে তাওহীদের দিশা পেলাম? একটি আত্মজীবনীমূলক চমৎকার গ্রন্থ। শায়খ মুহাম্মদ বিন জামীল যায়নু কিভাবে স্বচ্ছ-শুভ্র তাওহীদের দিশা পেলেন তারই ইতিবৃত্ত বর্ণিত হয়েছে বক্ষ্যমাণ এ রচনায়। শায়খ তার জীবনের অধ্যায়গুলো বিশ্লিষ্ট আকারে খুলে দিয়েছেন এ-গ্রন্থে; ফলে বহু মুসলিম সমাজে ছড়িয়ে থাকা শিরক-বিদআত ও গোমরাহী সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে বইটির ভূমিকা অভূতপূর্ব।
Author: শাইখ মুহাম্মদ ইবন জামীল যাইনূ
Translators: মুহাম্মাদ শামঊন আলী
Publisher: কমিউনিটি কেন্দ্রিক দাওয়াহ ও শিক্ষা প্রচারমুলক সহযোগী অফিস, আন নাসীম
একটি গুরুত্বপূর্ণ পুস্তিকা। শিয়া সম্প্রদায়ের উন্মেষের ইতিহাস অনুসন্ধান, তাদের রাফেযী সম্প্রদায় হিসেবে খ্যাতি পাওয়ার কারণ, শিয়াদের মৌলিক আকীদা-বিশ্বাস, যার কারণে সরল-সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গোমরাহ ফেরকায় পরিণত হয়েছে এসবের দলিলনির্ভর আলোচনা স্থান পেয়েছে বক্ষ্যমাণ এই পুস্তিকায়।
Author: আব্দুল্লাহ বিন মুহাম্মাদ আস সালাফী
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: সুন্নাহ প্রতিরক্ষা ওয়েবসাইট : http://www.dd-sunnah.net
একটি সংক্ষিপ্ত কিন্তু মূল্যবান পুস্তক। প্রতিটি মানুষের উপর যা জানা একান্ত কর্তব্য, যা না জানলেই নয়, সেসব মূলনীতি এতে উপস্থাপিত হয়েছে। এ-পুস্তকে বর্ণিত মূলনীতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: বান্দার জন্য তার রব সম্পর্ক জ্ঞান; তার রব তাকে কী রকম ইবাদাত পালনের নির্দেশ দিয়েছেন- সে জ্ঞান; দীন সম্পর্কে জ্ঞান; লা ইলাহ ইল্লাল্লাহ এর শর্তাবলি; ইসলাম বিনষ্টকারী বেশ কিছু বিষয়াবলি; তাওহীদ ও এর প্রকারভেদ; তাওহীদের বিপরীতে শির্ক ও এর প্রকারভেদ ইত্যাদি।
Author: আব্দুল্লাহ আল কারআবী - আব্দুল্লাহ আল কারআবী
Reveiwers: মোহাম্মদ মানজুরে ইলাহী
Translators: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
আজ আমাদের কারো নিকট অস্পষ্ট নেই যে, মুসলিম সমাজে জাল ও দুর্বল হাদিসের ছড়াছড়ি। অনেকে এর ভয়বহতা না জেনে এসব হাদিস গ্রহণ করেন এবং তা প্রচার করেন। অথচ তারা জানেন না জাল ও দুর্বল হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা রচনা ও অপবাদ। যার সম্পর্কে তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন: “আমার উপর যে এমন কথা বলল, যা আমি বলেনি, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়”। [বুখারি] মুসলিম উম্মাহর সংশোধন ও সুন্নত সংরক্ষণের জন্য এখানে রমযান সংক্রান্ত জাল ও দুর্বল হাদিসগুলো আলোচনা করা হয়েছে।
Author: সানাউল্লাহ নজির আহমদ
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
বিজ্ঞানীরা বলেন, মানুষ কর্তৃক ভূমির অনিরাপদ ব্যবহারের মাধ্যমে সবুজের পরিধি হ্রাস পাচ্ছে। তদুপরি দূষণ বাড়ার সঙ্গে সঙ্গে আগামী বছরগুলোতে শুষ্ক ভূমি ও মরুকরণ বৃদ্ধি পাবে। ইসলাম পরিবেশের ওপর অনাচারকে হারাম ঘোষণা করেছে। যে আচরণের মাধ্যমে মানুষ সামগ্রিকভাবে পরিবেশের নিরাপত্তায় হুমকি হয় তাও নিষিদ্ধ করেছে।
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: আলী হাসান তৈয়ব
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ