লেখক প্রশ্নোত্তরের মাধ্যমে এ কিতাবে মুমূর্ষু ব্যক্তিকে তালকিন করা, মৃত ব্যক্তির জানাযা, কাফন-দাফন, কবর যিয়ারত ও মৃতের পরিবারকে সমবেদনা জানানো বিবিধ বিষয়ে কুরআন ও হাদিসের দৃষ্টিতে বিস্তারিত আলোচনা করার প্রয়াস পেয়েছেন। যা প্রত্যেক মুসলমানের জানা থাকা অপরিহার্য।
Author: আব্দুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - সানাউল্লাহ নজির আহমদ
Translators: শিহাব উদ্দিন হোসাইন আহমদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
আলোচ্য রচনায় আল-কুরআন ও সুন্নাহর আলোকে হজের কিছু শিক্ষা ও মর্মার্থ তুলে ধরা হয়েছে।
Author: মোহাম্মদ মানজুরে ইলাহী
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
অন্তর বিধ্বংসী বিষয়সমূহ : অহংকার, লেখক এ গ্রন্থে অহংকার ও অহংকারের মত মারাত্মক রোগের অপকারিতা সম্পর্কে কুরআন ও সুন্নাহ থেকে আলোকপাত করেছেন। সাথে সাথে অহংকার থেকে বাঁচার পথনির্দেশ করেছেন।
Author: মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
Reveiwers: মোহাম্মদ মানজুরে ইলাহী
Translators: জাকের উল্লাহ আবুল খায়ের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
নারীদের প্রাকৃতিক রক্তস্রাব বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। রক্তস্রাব সংক্রান্ত্র গুরুত্বপূর্ণ সকল তথ্য, সাতটি পরিচ্ছেদে বিন্যস্ত করে, গ্রন্থটিতে উপস্থাপন করা হয়েছে সুগঠিত ভাষায়। পরিচ্ছেদগুলো নিম্নরূপ। প্রথম পরিচ্ছেদ : হায়েযের অর্থ ও হেকমত দ্বিতীয় পরিচ্ছেদ : হায়েযের সময়সীমা তৃতীয় পরিচ্ছেদ : হায়েযের জরূরী অবস্থা চতুর্থ পরিচ্ছেদ : হায়েযের হুকুম-আহকাম পঞ্চম পরিচ্ছেদ : এস্তেহাজা ও তার বিধান ষষ্ঠ পরিচ্ছেদ : নিফাস ও তার হুকুম সপ্তম পরিচ্ছেদ : হায়েয বন্ধ অথবা সংঘটিত করার ঔষধ ব্যবহারের হুকুম
Author: মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন
Reveiwers: ইকবাল হোছাইন মাছুম
Translators: মিজানুর রহমান আবুল হোসাইন ফেনভী
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
মুসলিম নারীর অধিকার ও দায়িত্ব , ইসলামের ইশতিহার ও সনদ : ইসলাম নারীর মর্যাদা সমুন্নত করেছে। দিয়েছে তাকে উপযুক্ত সম্মান, প্রাপ্য অধিকার। অন্যপক্ষে পাশ্চত্যজগৎ বস্তুবাদী সভ্যতার করুণ কষাঘাতে নারীকে করেছে বিপন্ন নানাভাবে, কেড়ে নিয়েছে তার সম্ভ্রম, মর্যাদা, এবং ঠেলে দিয়েছে কদর্যতার অতল গহ্বরে। বইটিতে ইসলাম ও পাশ্চত্য সভ্যতায় নারীর অধিকার ও সনদ বিষয়ে বস্তুনিষ্ঠ ও বিজ্ঞানময় আলোচনা করা হয়েছে। ইসলামে নারীর অধিকার বিষয়ে এখনো যারা সন্দেহে নিপতিত বইটি তাদেরকে সকল দ্বৈতবোধ থেকে মুক্ত করবে বলে বিশ্বাস।
Reveiwers: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
সংক্ষিপ্ত ও সাবলীলভাবে লিখিত এ বইটি নামায শিক্ষা বিষয়ে একটি চমৎকার রচনা। বিস্তারিত মাসআলা-মাসায়েলের আলোচনায় না গিয়ে সহজ-সরলভাবে নামায সংক্রান্ত সকল তথ্যই স্থান পেয়েছে বইটিতে। আশা করি সবাই উপকৃত হবেন।
Reveiwers: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Publisher: ইসলাম, ওয়াকফ, দাওয়াহ ও ইরশাদ বিষয়ক মন্ত্রণালয়, সৌদী আরব