“ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন” গ্রন্থটি মূলত একটি বক্তব্য, যা শাইখ মুহাম্মাদ আল-আমীন ইবন মুহাম্মাদ আল-মুখতার আশ-শানকীতী রহ. মসজিদে নববীতে প্রদান করেছিলেন। এতে তিনি দুনিয়ার সকল বিষয় পরিচালিত হয় এমন দশটি মহান বিষয়ের প্রতি আলোকপাত করে কুরআনের মাধ্যমে এর সমাধান করেছেন। বিষয়গুলো হচ্ছে: ১. তাওহীদ; ২. উপদেশ; ৩. সৎকর্ম ও অন্যান্য কর্মের মধ্যে পার্থক্য; ৪. পবিত্র শরীয়ত ব্যতীত অন্য কোন বিধানকে ফয়সালাকারী হিসেবে গ্রহণ; ৫. সমাজের সামাজিক অবস্থা; ৬. অর্থনীতি; ৭. রাজনীতি; ৮. কাফির কর্তৃক মুসলিমদের উপর প্রভাব বিস্তার সমস্যা; ৯. কাফিরদের প্রতিরোধে মুসলিমদের সংখ্যাগত ও প্রস্তুতিগত দুর্বলতা সমস্যা; ১০. সমাজের পারস্পরিক আন্তরিক অনৈক্য সমস্যা।
Author: মুহাম্মদ আল আমীন আশ শানকিতী
Reveiwers: মো: আব্দুল কাদের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
বিজ্ঞানীরা বলেন, মানুষ কর্তৃক ভূমির অনিরাপদ ব্যবহারের মাধ্যমে সবুজের পরিধি হ্রাস পাচ্ছে। তদুপরি দূষণ বাড়ার সঙ্গে সঙ্গে আগামী বছরগুলোতে শুষ্ক ভূমি ও মরুকরণ বৃদ্ধি পাবে। ইসলাম পরিবেশের ওপর অনাচারকে হারাম ঘোষণা করেছে। যে আচরণের মাধ্যমে মানুষ সামগ্রিকভাবে পরিবেশের নিরাপত্তায় হুমকি হয় তাও নিষিদ্ধ করেছে।
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: আলী হাসান তৈয়ব
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
অমুসলিমদের কমন কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন ড. জাকির নায়েক বক্ষ্যমাণ বইটিতে। ইসলাম, ইসলামি আদর্শ, ইসলামি ডিসকোর্সের আওতাধীন বিভিন্ন বিধি-বিধান বিষয়ে অমুসলিম ব্যক্তিরা সাধারণত যেসব প্রশ্ন উত্থাপন করে থাকেন, বিস্তারিত ও খুবই যুক্তিগ্রাহ্য আকারে সেগুলোর জবাব দিয়েছেন প্রখ্যাত দায়ী ড. জাকির নায়েক। বইটি মুসলিম অমুসলিম নির্বিশেষে পড়ে দেখা উচিত।
Author: জাকের নায়েক
বইটিতে আমর বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকারের ফজিলত, আমর বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকার ছেড়ে দেয়ার পরিণতি এবং অসৎ কাজে বাধা প্রদানের বিভিন্ন পর্যায় ও হুকুম নিয়ে আলোচনা করা হয়েছে।
Author: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Reveiwers: ইকবাল হোছাইন মাছুম
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত বিষয়ে একটি সংক্ষিপ্ত গ্রন্থ, যাতে স্থান পেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক-চরিত্র আদর্শবিষয়ক আলোচনা। সীরাতে রাসূল অধ্যয়ন-অনুসরন, বাস্তবজীবনে সীরাতের উসওয়া গ্রহণের জন্য মানুষদেরকে আহ্বান করার গুরুত্বও স্থান পেয়েছে আলোচ্য গ্রন্থে।
Author: কামাল উদ্দীন মোল্লা
Reveiwers: চৌধুরী আবুল কালাম আজাদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
এ বইটিতে মুসলিম নর-নারীর প্রাত্যহিক জীবনের অতি প্রয়োজনীয় কৃষ্টি-কালচার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় স্থান পেয়েছে।
Author: চৌধুরী আবুল কালাম আজাদ - আখতারুজ্জামান মুহাম্মদ সুলাইমান
Reveiwers: নুমান বিন আবুল বাশার - ইকবাল হোছাইন মাছুম
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ