আমি তাওবা করতে চাই কিন্তু:একজন গুনাহগার ব্যক্তির তাওবার গুরুত্ব অপরিসীম। তবে তাওবা বিষয়ে পরিষ্কার ধারণা না থাকায় অনেকের পক্ষেই পাপ-গুনাহ থেকে বিমুক্ত হয়ে পবিত্র জীবনে ফিরে আসা সম্ভব হয় না। এবিষয়টি বিবেচনায় রেখেই সাজানো হয়েছে বর্তমান গ্রন্থের অধ্যায়গুলো যাতে বিশেষভাবে স্থান পেয়েছে তাওবার শর্তাবলী, প্রমাণাদি, তাওবাকারীদের বিভিন্ন অবস্থার বর্ণনাসহ তাওবা-বিষয়ক গুরুত্বপূর্ণ অন্যান্য আলোচনা।
Author: মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
Reveiwers: যাইনুল আবেদীন আব্দুল্লাহ - সর্দার জিয়াউল হক বিন সর্দার
Translators: মুহাম্মাদ শামঊন আলী
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। সিরাতুল মুস্তাকিমের মৌল রেখা পরিচ্ছন্ন আকারে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থে। একজন মুসলিম, কুরআন-সুন্নাহ ও সালাফদের চেতনার নিরিখে সিরাতুল মুস্তাকিমের পথনির্দেশ কীভাবে পাবে তার বিস্তারিত আলোচনা উঠে এসেছে মূল্যবান এ গ্রন্থে।
Author: আব্দুল হামীদ আল ফায়জী
Reveiwers: ইকবাল হোছাইন মাছুম
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
ফিকহুন নসীহত বা উপদেশতত্ত্ব: নসীহত দ্বীনের গুরুত্বপূর্ণ রুকন। অথচ মানুষ এ গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে যেতে বসেছে। যাদের নসীহত করার যোগ্যতা নেই, তারাও নসীহত করতে শুরু করে। আলোচ্য গ্রন্থে নসীহতের মর্মার্থ, বিভিন্ন অভিধান এবং কুরআন ও সুন্নাহর আলোকে তুলে ধরা হয়েছে। নসীহতের আদব, বৈশিষ্ট্য, নসীহতের পদ্ধতি, বিবেচ্য বিষয় ও বর্জনীয় বিষয়ও এখানে আলোকপাত করা হয়েছে।
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - মো: আব্দুল কাদের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
আল্লাহর পথে আহ্বান সব থেকে বড় আমল। কেননা তা নবী-রাসূলদের দায়িত্ব। আর নবী-রাসূলগণ ছিলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহর পথে আহ্বান আল্লাহকে জানার পথ দেখায়, নবীকে জানার পথ দেখায়। শুধু তাই নয় বরং আল্লাহ তাআলা স্বয়ং এ কর্মের প্রশংসা করেছেন। ইরশাদ হয়েছে: ঐ ব্যক্তি থেকে কথায় কে উত্তম যে আল্লাহর পথে আহ্বান করল এবং সৎ কাজ করল। বক্ষ্যমাণ গ্রন্থে দাওয়াবিষয়ক কিছু মূল্যবান আলোচনা এসেছে যা সবার উপকারে আসবে বলে আশা।
Author: প্রফেসর ড. খন্দকার আ.ন.ম আব্দুল্লাহ জাহাঙ্গীর
Reveiwers: ইকবাল হোছাইন মাছুম
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
প্রবন্ধটিতে পবিত্র কুরআনের আলোকে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের উদ্দেশ্য, তাঁর রিসালাত-সংক্রান্ত প্রাসঙ্গিক বক্তব্য এবং রিসালাতের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ তুলে ধরার প্রয়াস চালানো হয়েছে। মূল প্রবন্ধটি ইসলামিক ফাউন্ডেশন গবেষণা পত্রিকায় প্রকাশিত।
Author: মো: আব্দুল কাদের
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
প্রবন্ধটিতে উমরার বিশুদ্ধ পদ্ধতি তুলে ধরা হয়েছে। অর্থাৎ শরী‘আত বর্ণিত সঠিক পদ্ধতিতে একজন উমরাকারী মীকাত থেকে কীভাবে ইহরাম বাঁধবে, মক্কায় কাবার কাছে গিয়ে কি করবে, তাওয়াফ ও সাঈ কিভাবে সম্পন্ন করবে।
Author: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ