আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আকীদা: পুস্তকাটিতে আল্লাহ্র তাওহীদ; ফেরেশতা, কিতাব, রাসূল, আখেরাত ও তাকদীরের উপর ঈমান আনার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়ালা জামা‘আতের আকীদা-বিশ্বাস বর্ণিত হয়েছে।
Author: মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: আবুল কালাম মুহাম্মাদ আব্দুর রশীদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ - ইসলাম, ওয়াকফ, দাওয়াহ ও ইরশাদ বিষয়ক মন্ত্রণালয়, সৌদী আরব - ইসলামী গ্রন্থাগার : http://www.islamicbook.ws
রাসূল যেভাবে রমজান যাপন করেছেন : তাকওয়া অর্জন সিয়াম সাধনার মুখ্য উদ্দেশ্য। আত্মার পরিশুদ্ধি, পার্থিবতায় সর্বাঙ্গ আরোপন থেকে চেতনা ও মনোজগত বিমুক্তিকরণ, বস্তুকেন্দ্রিকতার রাহুগ্রাস থেকে নিজেকে স্বাধীন করে পরকালমুখীনতা সার্বক্ষণিক চর্চা ও লালন সুগম করে দেয় তাকওয়া অর্জনের পথ-পথান্তর। তবে তার জন্য শর্ত হল, সিয়াম সাধনার প্রতিটি ক্ষণ যাপিত হতে হবে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম-সাধনার উসওয়া-আদর্শ ( চেতনায়, অনুভূতিতে. আন্তর ও বহির আচরণে) সার্বক্ষণিকভাবে জাগ্রত রেখে। রাসূল যেভাবে রমজান যাপন করেছেন বইটি সিয়াম পালন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ উসওয়া আদর্শকে তুলে ধরেছে তথ্যবহুল আলোচনায়, বইটি সিয়াম পালনকারীর জন্য নতুন এক দ্বিগন্ত উন্মুক্ত করবে বলে আমাদের বিশ্বাস।
Author: ফায়সাল বিন আলী আল-বাদানী
Reveiwers: নুমান বিন আবুল বাশার - মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Translators: কাউসার বিন খালিদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
আধুনিক বিজ্ঞান, বৈজ্ঞানিক আবিষ্কার, আকিদা ও গায়েব সংক্রান্ত বহু বিষয়কে বোধগম্য করে তুলেছে। বক্ষ্যমাণ গ্রন্থে ওহীর সত্যতা নির্ণয়ে ও সম্ভাব্যতা প্রমাণে বেশ কিছু দলিল পেশ করা হয়েছে। আশা করি সবারই উপকারে আসবে।
Translators: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
আজ আমাদের কারো নিকট অস্পষ্ট নেই যে, মুসলিম সমাজে জাল ও দুর্বল হাদিসের ছড়াছড়ি। অনেকে এর ভয়বহতা না জেনে এসব হাদিস গ্রহণ করেন এবং তা প্রচার করেন। অথচ তারা জানেন না জাল ও দুর্বল হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা রচনা ও অপবাদ। যার সম্পর্কে তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন: “আমার উপর যে এমন কথা বলল, যা আমি বলেনি, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়”। [বুখারি] মুসলিম উম্মাহর সংশোধন ও সুন্নত সংরক্ষণের জন্য এখানে রমযান সংক্রান্ত জাল ও দুর্বল হাদিসগুলো আলোচনা করা হয়েছে।
Author: সানাউল্লাহ নজির আহমদ
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
তাওহীদ ও আকাইদ : অত্র বইয়ে নিম্নবর্ণিত বিষয়াবলি সন্বিবেশিত হয়েছে। (১) আল্লাহ তাআলার হক, (২) তাওহীদ ; ফজিলত, প্রকার ও প্রভাব, (৩) কালিমায়ে শাহাদাত; অর্থ, শর্ত ও এর বিপরীত বিষয়াবলি, (৪) ঈমান ; রোকনসমূহ ও প্রতিফল, (৫) সম্পর্ক স্থাপন ও সম্পর্কচ্ছেদ, (৬) শেষ দিবস, (৭) ইবাদত ; অর্থ, রোকন ও শর্ত, (৮) কুরআনুল কারীম ; মর্যাদা ও গুরুত্ব, (৯) শরীয়তের দৃষ্টিতে পাঁচটি বিষয় সংরক্ষন, (১০) সৎকাজে আদেশ ও অসৎ কাজে বাঁধা প্রদান, (১১) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ (১২) বিদআত।
Author: কামাল উদ্দীন মোল্লা - ইকবাল হোছাইন মাছুম - সানাউল্লাহ নজির আহমদ
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান - নুমান বিন আবুল বাশার - কাউসার বিন খালিদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
-
Author: মুহাম্মাদ ইব্ন আব্দুল ওয়াহহাব
Translators: মুহাম্মাদ রকীবুদ্দিন আহমাদ হুসাইন
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source: http://www.islamhouse.com/p/1101