সালাতের সময়সূচি: গ্রন্থকার শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন সালাতের ওয়াক্তসমূহের দলীলভিত্তিক আলোচনা উপস্থাপনা করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসআলার সুন্দর সমাধান পেশ করেছেন।
Author: মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
হজ ও উমরা পালনকারীর উদ্দেশ্য গুরুত্বপূর্ণ নির্দেশনা : ড. ইয়াহইয়া ইবনে ইব্রাহীম আল-ইয়াহইয়া হজ ও উমরা পালনকারীর উদ্দেশ্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপস্থাপন করেছেন সুখপাঠ্য এই গ্রন্থে। দশটি প্রবন্ধের সমন্বয়ে রচিত এই গ্রন্থে কেবল হজ ও উমরা নয়, বরং প্রাত্যহিক জীবন সম্পর্কে বহু মূল্যবান কিছু উপদেশ স্থান পেয়েছে বইটির বিভিন্ন অধ্যায়ে। আশা করি পাঠক মাত্রই বইটি পড়ে উপকৃত হবেন।
Author: ইয়াহইয়া বিন ইবরাহীম আল-ইয়াহইয়া
Reveiwers: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
শীয়া মতবাদের বিস্তৃতি: উম্মতে মুসলিমার জন্য বর্তমানকালের সবচেয়ে ভয়াবহ ফিতনা হচ্ছে শীয়াদের ফেতনা। তাদের শত্রুতা অপ্রকাশিত। তারা তাদের ফেতনা গোপন করে রাখে। অথচ তারা আহলে সুন্নাতের সবচেয়ে বড় শত্রু। এ গ্রন্থটিতে এ বিষয়টি সুন্দরভাবে ফুটিয়ে তুলে ধরা হয়েছে।
Author: আব্দুল্লাহ আল-মাত্বরাফী
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: আব্দুল আলীম বিন কাওসার
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
মোবাইল ব্যবহারের মূলনীতি: একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। ইসলামের দৃষ্টিতে মোবাইলের বৈধ ও সঠিক ব্যবহার, মোবাইল ব্যবহারের শরয়ি মূলনীতি খুবই গুরুত্বসহ স্থান পেয়েছে অত্র গ্রন্থে। মোবাইলে কথা বলার আদব-কায়দা, বৈধতা ও অবৈধতার সীমানা ইত্যাদি বিষয় কুরআন-সুন্নাহর দালিলিক ভিত্তিভূমে দাঁড় করানোর প্রয়াস পেয়েছেন প্রাজ্ঞ লেখক খুব চমৎকারভাবে। বইটি সবার জন্য অবশ্যপাঠ্য বলে মনে করি।
Author: মুফীজুল ইসলাম আব্দুল আজীজ
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
বক্ষ্যমাণ গ্রন্থে ইখলাস, ইখলাসের হাকীকত ও মর্যাদা, ইখলাসের আলামত ও উপকারিতা, ইখলাস বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ মাসায়েলের আলোচনা স্থান পেয়েছে। কুরআন সুন্নাহর দলিল সমৃদ্ধ বইটি আমাদের সবার পড়া উচিত।
Author: ফায়সাল বিন আলী আল-বাদানী
Translators: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
মুসলিম নারীর অধিকার ও দায়িত্ব , ইসলামের ইশতিহার ও সনদ : ইসলাম নারীর মর্যাদা সমুন্নত করেছে। দিয়েছে তাকে উপযুক্ত সম্মান, প্রাপ্য অধিকার। অন্যপক্ষে পাশ্চত্যজগৎ বস্তুবাদী সভ্যতার করুণ কষাঘাতে নারীকে করেছে বিপন্ন নানাভাবে, কেড়ে নিয়েছে তার সম্ভ্রম, মর্যাদা, এবং ঠেলে দিয়েছে কদর্যতার অতল গহ্বরে। বইটিতে ইসলাম ও পাশ্চত্য সভ্যতায় নারীর অধিকার ও সনদ বিষয়ে বস্তুনিষ্ঠ ও বিজ্ঞানময় আলোচনা করা হয়েছে। ইসলামে নারীর অধিকার বিষয়ে এখনো যারা সন্দেহে নিপতিত বইটি তাদেরকে সকল দ্বৈতবোধ থেকে মুক্ত করবে বলে বিশ্বাস।
Reveiwers: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ