দ্বাদশ-ইমামী শিয়া ধর্মের মূলনীতিসমূহের সুস্পষ্ট রূপরেখা: শিয়া-সুন্নী ঐক্যের যে দাওয়াত দেখা যাচ্ছে, তা গ্রন্থকার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরে তা অসম্ভবতা ফুটিয়ে তুলেছেন। তিনি তাদের গ্রন্থ থেকে উদ্ধৃতি নিয়েছেন যে, তারা মূলত: ঐক্য চায় না, বরং তারা চায় তাদের মতামত প্রচার ও প্রসার করতে। কারণ, যারা শিয়া মাযহাব রচনা করেছে তারা ঐক্যের কোন সুযোগ সেখানে অবশিষ্ট রাখে নি।
Author: মুহিব্বুদ্দীন আল খতীব
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
আযান ও ইকামত: লেখক এ কিতাব সম্পর্কে বলেন: “এ বইটি একটি ছোট পুস্তিকা, এতে আমি অতি সংক্ষেপে আযান ও ইকামতের হুকুম, অর্থ, ফযিলত, নিয়ম-পদ্ধতি, মুয়াজ্জিনের আদব, আযান ও মুয়াজ্জিনের শর্তসমূহ, সুবহে সাদেকের পূর্বে প্রথম আযান, কাযা ও দুই সালাত এক সাথে আদায় করার সময় আযান ও ইকামতের বিধান, মুয়াজ্জিনের জবাব দেয়ার ফযিলত, আযানের পর মসজিদ থেকে বের হওয়ার হুকুম এবং আযান ও ইকামতের মাঝখানে বিরতি ইত্যাদি বিষয়গুলো দলিলসহ আলোচনা করার প্রয়াস পেয়েছি।
Author: সাঈদ বিন আলী বিন ওয়াহাফ আল-ক্বাহত্বানী
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: সানাউল্লাহ নজির আহমদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
বক্ষ্যমাণ গ্রন্থে দাওয়াত তথা আল্লাহর পথে আহ্বানের পথ ও পদ্ধতি বর্ণিত হয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনে প্রয়োগ করেছেন, সাথে-সাথে যেসব আয়াত ও হাদিসে দাওয়াতের পথ ও পদ্ধতি বিষয়ক আলোচনা এসেছে তারও ব্যাখ্যা-বিশ্লেষণ স্থান পেয়েছে গুরুত্বপূর্ণ এগ্রন্থে।
Author: চৌধুরী আবুল কালাম আজাদ
Reveiwers: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
যা না জানলেই নয় : তাওহীদ কি ?, শিরক কিভাবে মানুষের কর্মে ও চিন্তায় ডাল-পালা বিস্তার করে? রাসূলের অনুসরণ মুমিনের জন্য কেন জরুরি?, মুমিনের অন্তর কীভাবে হারাতে বসে অতলান্তিক অন্ধকারে ?, ইসলাম বিনষ্টকারী উপকরণগুলো কি কি, ইত্যাদি বিষয় যে কোন মুসলমানের জ্ঞান থাকা আবশ্যকীয়, বইটি তারই প্রয়াস।
Author: নুমান বিন আবুল বাশার
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
“ঈমান বিধ্বংসী বিষয়: প্রবৃত্তির অনুসরণ” সিরিজের এ গ্রন্থটিতে সম্মানিত লেখক প্রবৃত্তির সংজ্ঞা, প্রবৃত্তির অপকারিতা এবং প্রবৃত্তির অনুসরণ না করার উপকারিতা, প্রবৃত্তি অনুসরণের কারণ, প্রবৃত্তি অনুসরণের প্রতিকার এবং প্রশংসনীয় ও নিন্দনীয় প্রবৃত্তির ব্যাখ্যা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন।
Author: মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
Reveiwers: মো: আব্দুল কাদের
Translators: জাকের উল্লাহ আবুল খায়ের
ইসলামী আদর্শের আলোকে শৈশব থেকে প্রাপ্তবয়ষ্ক হওয়া পর্যন্ত কীভাবে আপনি আপনার সন্তানদেরকে লালন-পালনে সক্ষম হবেন, সন্তানের আচার-আচরণ, অভ্যাস-চরিত্র যথার্থরূপে গড়ে তোলার প্রয়াস পাবেন, কীভাবে আপনার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে সমাজের বুকে প্রতিষ্ঠিত করবেন, বক্ষ্যমাণ বইটি, এ ক্ষেত্রে , আপনাকে পথ দেখাবে খুবই নান্দনিক কায়দায়।
Author: মুহাম্মদ বিন শাকের শরীফ
Reveiwers: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক - আলী হাসান তৈয়ব
Translators: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ