মানুষের একটি অনিবার্য বৈশিষ্টের নাম চিন্তা। চিন্তা ছাড়া কোন মানবীয় অস্তিত্ব সম্ভব নয়। মূলত চিন্তাই মানুষকে অন্যান্য সৃষ্ট-প্রাণী থেকে আলাদা করে দিয়েছে। স্বাভাবিক কোন মানুষই চিন্তাহীন থাকতে পারে না। তবে চিন্তাকে সৃজনশীল কায়দায় ব্যবহার করতে পারলে অর্জন করা যায় অকল্পিত ফলাফল। বক্ষ্যমাণ পুস্তিকায় সঠিক পদ্ধতিতে কীভাবে চিন্তাবৃত্তিকে ব্যবহার করা সম্ভব তা বর্ণনা করার চেষ্টা করা হয়েছে।
Author: নুমান বিন আবুল বাশার
Reveiwers: কাউসার বিন খালিদ - আলী হাসান তৈয়ব
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
এটি একটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ গ্রন্থ, যাতে শিশু-কিশোরদের লালন-পালন ও তালীম-তরবিয়ত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। শিশু-কিশোরদের ঈমান-আক্বীদা, আদব-আখলাক ছাড়াও সালাত আদায়, মাতা-পিতা সাথে ভালো ব্যবহার ইত্যাদির পদ্ধতি আলোচনা করা হয়েছে।
Author: শাইখ মুহাম্মদ ইবন জামীল যাইনূ
Reveiwers: মো: আব্দুল কাদের
Translators: জাকের উল্লাহ আবুল খায়ের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
বর্তমান সমাজে নানা রঙ্গের ও ধরন-ধারণের বিদয়াতের ছড়াছড়ি দেখা যায়। ইসলামের মৌল ধারার সাথে এসবের আদৌ কোনো সম্পর্ক নেই। বর্তমান সমাজে যেসব বিদয়াত বেশি প্রসিদ্ধি পেয়েছে সেগুলোকে সুস্পষ্ট করে তুলে ধরা হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থে। বিদয়াতগুলো উন্মোচিত করার সাথে সাথে তার পাশাপাশি সুন্নত কী তাও তুলে ধরা হয়েছে।
Author: সাঈদ বিন আলী বিন ওয়াহাফ আল-ক্বাহত্বানী
Translators: সিরাজুল ইসলাম আলী আকবর
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
বক্ষ্যমাণ গ্রন্থ শিশু-কিশোরদের উপযোগী ইসলামের মৌলিক বিষয় সংবলিত একটি টেক্সট বুক। এতে রয়েছে (১) ইসলামী আকীদাহ্, (২) মাসায়েল (৩)ইসলামী সংস্কৃতি, (৪)সীরাতুন্নবী, (৫) নির্বাচিত হাদীস।
Author: চৌধুরী আবুল কালাম আজাদ
Reveiwers: নুমান বিন আবুল বাশার
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
সৌভাগ্যময় জীবনের পূর্ণাঙ্গ উপায় [আল-ওয়াসায়েলুল মুফীদা লিল-হায়াতিস সা‘য়ীদা] : গ্রন্থটিতে এমন কিছু উপায়-পদ্ধতি আলোচনা করা হয়েছে, যেগুলো গ্রহণ করা হলে অন্তরের সুখ-প্রশান্তি লাভ হবে এবং দুঃখ-চিন্তা দূরীভূত হবে।
Author: আব্দররহমান বিন নাসের আস-সাদী
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - মো: আব্দুল কাদের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
ইয়াতীমের দায়িত্বগ্রহণ ও লালন সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। তন্মধ্যে একটি হল, "আমি ও ইয়াতীম লালনকারী জান্নাতে এই দুয়ের মতো।" তিনি তর্জনী ও মধ্যমা দিয়ে ইশারা করলেন, এবং এদুটির মাঝে সামান্য ফাঁক রাখলেন। বক্ষ্যমাণ গ্রন্থে ইয়াতীম লালনের ফজিলত, গুরুত্ব এবং ইয়াতীম ও তার লালনকারীর জীবনে এর ইতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে।
Author: মুহাম্মাদ উসমান গনী
Reveiwers: ইকবাল হোছাইন মাছুম
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ