রিয়াযুস সালেহীন একটি প্রসিদ্ধ কিতাব, যা ইমাম আবু যাকারিয়া ইয়াহইয়া ইবনে শারাফ আন-নববী (মৃত: ৬৭৬ হি:) রচনা করেছেন। একজন মুসলমানের ইবাদত-বন্দেগি থেকে শুরু করে দৈনন্দিন জীবন সংক্রান্ত প্রয়োজনীয় হাদিস স্থান পেয়েছে কিতাবটিতে। স্বল্প সংখ্যক হাদিস ব্যতীত এ কিতাবের সকল হাদিসে বিশুদ্ধ এবং খুব সুন্দরভাবে সাজানো। এই মুবারক কিতাবের বঙ্গানুবাদ ইসলাম হাউসের সম্মানিত পাঠকদের করকমলে রাখতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি।
Author: আবু যাকারিয়া আন-নাওয়াবী
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
হজ পালন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নান্দনিক আচরণ :হজ বিষয়ে একটি অসাধারণ গ্রন্থ। হজের গতানুগতিক বর্ণনা নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নান্দনিক আচরণের বহু অজানা দিক দৃষ্টির আওতায় এসেছে প্রখ্যাত লেখক ফায়সাল আল বাদানীর এই অনবদ্য রচনার মাধ্যমে। বাংলা ভাষায় রচনাটি ভাষান্তরিত করতে পেরে আমরা সত্যিই আনন্দিত।
Author: ফায়সাল বিন আলী আল-বাদানী
Translators: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
এই গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত, আখলাক-চরিত্র-আদর্শ বিষয়ে আলোচনা করা হয়েছে। ৪২টি আসরে ভাগ করে আলোচনা সুবিন্যস্ত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনালেখ্য, জীবনযাপন পদ্ধতি, বীরত্ব, উম্মতের উপর তাঁর অধিকার, মাহে রমজানে তাঁর সময়যাপন পদ্ধতি, তাঁর ইবাদত-বন্দেগি, দান-খয়রাত ও আমানতদারি, ইনসাফ, ক্ষমা, উম্মতের প্রতি মমত্ববোধ, নারী ও শিশুর প্রতি করুণা ও দয়া, সেবক-ভৃত্য, জীবজন্তু, এমনকী জড়পদার্থের প্রতি রাসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদাচার মনোজ্ঞভাবে ওঠে এসেছে বক্ষ্যমাণ গ্রন্থে।
Author: আদেল বিন আলী আশ-শিদ্দী
Reveiwers: ইকবাল হোছাইন মাছুম
Translators: কামাল উদ্দীন মোল্লা - সানাউল্লাহ নজির আহমদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
বইটিতে কাদিয়ানীদের ভ্রান্ত মতবাদ পর্যালোচনা, বিশ্লেষণ ও সেগুলোর উপযুক্ত জবাব দেয়া হয়েছে। আশা করি পাঠক মাত্রই এর মাধ্যমে উপকৃত হবেন।
Author: ইহসান ইলাহী জহীর
Translators: মুহাম্মাদ রকীবুদ্দিন আহমাদ হুসাইন
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
এ-গ্রন্থে কুরআন সুন্নাহর আলোকে ধৈর্যের হাকীকত, জীবনের নানা ক্ষেত্রে ধৈর্যধারণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, ধৈর্যের কারণ, পথ ও পদ্ধতিসমূহ সাবলীল ভাষায় আলোচনা করা হয়েছে।
Author: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
পুস্তকটিতে নিম্নবর্ণিত বিষয়াবলি আলোচনা করা হয়েছে- ১-ইলমের ফজিলত ২- তাওহীদের প্রকারভেদ ৩- সাহাবাগণের ফজিলত
Reveiwers: ইকবাল হোছাইন মাছুম
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ