একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। সিরাতুল মুস্তাকিমের মৌল রেখা পরিচ্ছন্ন আকারে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থে। একজন মুসলিম, কুরআন-সুন্নাহ ও সালাফদের চেতনার নিরিখে সিরাতুল মুস্তাকিমের পথনির্দেশ কীভাবে পাবে তার বিস্তারিত আলোচনা উঠে এসেছে মূল্যবান এ গ্রন্থে।
Author: আব্দুল হামীদ আল ফায়জী
Reveiwers: ইকবাল হোছাইন মাছুম
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
রিয়াযুস সালেহীন একটি প্রসিদ্ধ কিতাব, যা ইমাম আবু যাকারিয়া ইয়াহইয়া ইবনে শারাফ আন-নববী (মৃত: ৬৭৬ হি:) রচনা করেছেন। একজন মুসলমানের ইবাদত-বন্দেগি থেকে শুরু করে দৈনন্দিন জীবন সংক্রান্ত প্রয়োজনীয় হাদিস স্থান পেয়েছে কিতাবটিতে। স্বল্প সংখ্যক হাদিস ব্যতীত এ কিতাবের সকল হাদিসে বিশুদ্ধ এবং খুব সুন্দরভাবে সাজানো। এই মুবারক কিতাবের বঙ্গানুবাদ ইসলাম হাউসের সম্মানিত পাঠকদের করকমলে রাখতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি।
Author: আবু যাকারিয়া আন-নাওয়াবী
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
এটি একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, হজব্রত পালনের সঠিক পদ্ধতি কি? কীভাবে এবং কোন কোন পয়েন্টের উপর গুরুত্বারোপ করলে কারও হজ মাবরুর হজে রূপান্তরিত হতে পারে, তারই পথ ও পদ্ধতি বর্ণিত হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থে।
Author: শাইখ মুহাম্মদ ইবন জামীল যাইনূ
Translators: ইকবাল হোছাইন মাছুম
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
হজ পালন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নান্দনিক আচরণ :হজ বিষয়ে একটি অসাধারণ গ্রন্থ। হজের গতানুগতিক বর্ণনা নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নান্দনিক আচরণের বহু অজানা দিক দৃষ্টির আওতায় এসেছে প্রখ্যাত লেখক ফায়সাল আল বাদানীর এই অনবদ্য রচনার মাধ্যমে। বাংলা ভাষায় রচনাটি ভাষান্তরিত করতে পেরে আমরা সত্যিই আনন্দিত।
Author: ফায়সাল বিন আলী আল-বাদানী
Translators: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
বইটি মুক্তিপ্রাপ্ত দলের মৌল ধারণা, চিন্তাধারা, প্রকরণ-উপকরণ ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে আবর্তিত। বিষয়ের বিবেচনায় বইটি অনন্য।
Author: শাইখ মুহাম্মদ ইবন জামীল যাইনূ
Translators: ইকবাল হোছাইন মাছুম
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
আত্মশুদ্ধি: একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের আত্মার পরিশুদ্ধির উপরই নির্ভর করে তার বহ্যিক আচার-আচরণ। আত্মা বিশুদ্ধ না হলে মানুষের আমলও বিশুদ্ধ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহত্তর ও সুমহান যা নিয়ে এসেছেন তা হল অন্তরের সংশোধন ও পরিশুদ্ধতার ব্যবস্থাপত্র। বক্ষ্যমাণ গ্রন্থে এ বিষয়টি নিয়েই আলোচনা করা হয়েছে।
Author: খালিদ বিন আব্দিল্লাহ আল মুসলেহ
Reveiwers: যাকের হুসাইন বিন ওরাসাতুল্লাহ - জাকের হুসাইন বিন ওয়ারাসাতুল্লাহ
Translators: আব্দুননূর বিন আব্দুল জাব্বার
Publisher: ইসলাম, ওয়াকফ, দাওয়াহ ও ইরশাদ বিষয়ক মন্ত্রণালয়, সৌদী আরব - ইসলামী গ্রন্থাগার : http://www.islamicbook.ws
Source: http://www.islamhouse.com/p/2644